ভুসুকপাদ // সুদীপ ঘোষাল


smritisahitya.com

মাতৃদুগ্ধ ভুলে জিভে স্বাদ  কৌটার সাদা গুঁড়া


যুগ যুগের মায়ের ভাষা বদলে নানা রঙে মোড়া


কত কবি কত গুণি হয় না শেষ


অন্তরে রয়ে যায় ভাসা ভাসা দ্বেষ


অতৃপ্ত হৃদয়খানি মা চেয়ে আছেন


আমার বাংলা ভাষা, অসহায় গায়েন


কবি যত কবি তুমি হোক নব চেতনা


ভাষা বাঁচাতে এস পড়ি জানি  সবজনা


Post a Comment

0 Comments