গান / তাল - দাদরা // পলাশ পুরকাইত


smritisahitya.com

এমন করে চেয়ো না শ্যামা

আড় নয়নে চেয়ো না

তোমার ওই চাউনি দিয়ে

পাগল করে দিও না।

.

.

ওগো আমার কাজল নয়না

নয়নে প্রেম ঢেলো না

কাজল ওই চাউনি দিয়ে

আমায় পাগল করে দিও না।


.

.


পটল চেরা নয়ন দুটি

যেন গভীর সরোবর

সেই সরোবরের জলে

ডুবে যেতে বোলো না।


.

.


তোমার ওই নিটোল চোখে

আর তাকিয়ে থেকো না

মিছরির ওই ছুরি খান ্ দিয়ে

হৃদি ফালা কোরো না।


.

.


তোমার ওই বহ্নি চোখে

আগুন যেন ঝরে গো

সেই আগুনে ওগো শ্যামা

আমায় দগ্ধ কোরো না।


.

.


তোমার ওই চাউনি দিয়ে

পাগল করে দিও না।।


.

.

Post a Comment

0 Comments