ইদানিং কথা // অপূর্ব শীট

www.smritisahitya.com


.

.

অক্ষরগুলোর ক্ষয় নেই বিচ্ছুরণগুলো

মাখে ,হৃদয় পাখনা মেলে শিশিরকণার মতো

রাতের বাতাসে ঘাসগুলো স্পর্শ করে

জমে যায়

নাকছাবির মতো....

.

.


চাঁদেরা ভোর রাতে যে যার বাড়ি যায়

কেউ কেউ শিউলির তলায় শুয়ে থাকে

ঘুমোয়...


.

.


সূর্যরা সাত সক্কালেই পাড়ায় পাড়ায়

আলোটুকু বিক্রি করে দ্যায়,তারপর..

সারা দূপুর বিকেলের শেষে গোধূলির

ধূলো মাখে....


.

.


চাঁদেরা ডুবে সূর্যেরাও তাই

শুকতারারা ভোরবেলায় পুড়ে পুড়ে ছাই

অক্ষরগুলি দেহে মাখিয়ে

ধ্রুবতারাদের সাথে কথা বলি

রাতে........


.

.


পার্থিব কিছুই চাই না জড়ো হয়

কবিতা নয় শব্দজাল গুলি ছড়িয়ে দিচ্ছি

অর্ন্তজালে, নাও নিঃস্ব করো |


.

.


ভোরের আকাশ উলঙ্গ,.আমিও..

চোখের আড়ালে গুটি গুটি পায়ে

প্রিয় জাম গাছটির কাছে ফিরে এসেছি

কথা বলি উন্মাদের মতো প্রাকৃতিক ভাষায়

কান্নায় কবিতায়...প্রকৃতিই শোনে |


.

.


অব্যক্ত......


.

.


.

.




.

.

Post a Comment

0 Comments