মাতা-পিতা // ডি কে পাল

www.smritisahitya.com


এই যে আমার সাধের জীবন


যত্নে পরিপাটি;


আদর স্নেহ ভালবাসায়


সোনার চেয়ে খাঁটি।


.


.


পিতা গুরু মাতা গুরু


অনেক করেন দান;


তাদের শিক্ষা দীক্ষা পেয়ে


বাড়ছে জীবন মান।


.


.


সত্যনিষ্ঠ সুখী জীবন


যাপন ক'রে ধন্য;


বিশ্বচরাচরে মানুষ


শ্রেষ্ঠ বলে গন্য।


.


.


সন্তানেরে মাতাপিতা


আগলে রাখেন বুকে;


আশীষ করেন মুহুর্মুহু


আনন্দ আর সুখে।


.


.


হাজার লাখো কষ্ট,দুঃখ


প্রকাশ করেন হেসে;


এক জীবনে ঋণ পরিশোধ


হয়না ভালবেসে।


.


.


তাদের ভালবাসতে ত্রাতা


দীর্ঘ জীবন দাও;


নিরন্তর এই ভালবাসার


প্রীতি টুকুন নাও।


.


.


পিতা মাতার প্রীতির জন্য


যায় যদি যাক প্রাণ;


একাল ওকাল পরম সুখে


ছড়াক সুখের ঘ্রাণ।


.


.


পিতা মাতার শাসন বারণ


সোনার চেয়ে দামী;


তাইতো শিশু দিনে দিনে


হয়ে ওঠেন নামী।


.


.


তাদের সেবায় তুষ্ট হৃদয়


সাগরসম মহান;


আকাশসম বিশাল চিত্তে


সুখের বাতাস বহান।


.


.

Post a Comment

0 Comments