উত্তরের পথে // সুব্রত মজুমদার






smritisahitya.com


.


উদ্যাম আদিম আতঙ্ক আর উৎস হতে উৎসারিত স্নেহ


.


মিলেছিল একসাথে, প্রকৃতির যেথা পন্নগেহ


.


অবিরাম আলোকধারায় করেছিল স্নান।


.


একদিন সেইপথ ধরে হৃদয়ের যত হাসিগান


.


বেজেছিল যেসুরে হঠাৎ সে আমার উত্তরবঙ্গ তুমি।


.


তোমার  চোখের ইশারায় আমারে চিনেছি আজ আমি।


.


যুবতীর উদ্ধত স্তনের মতন পাহাড়ের চূড়া বনানীর মাঝে


.


আকাশচুম্বন করে ফেরে। জ্যোৎস্নামাখা দামালেরা নাচে


.


চায়ের ঝোপের ফাকে প্রহত মূরজার তালে তালে।


.


বিস্তীর্ণ উপত্যকার বৃক্ষরাজি ঝর্ণার শব্দের সাথে মিলে


নিয়ে চলে দূর স্বপ্নলোকে।


.


চন্দ্রের আলোকে - -


.


ছায়া পড়ে হ্রদের জলে জলখেতে আসা শ্বাপদের যত,


.


মৃদুমন্দ বাতাসেরা গেয়ে চলে গান। মৃত্যুর মতো


.


রাত্রি আসে পেঁচার চিৎকারে ভর করে।


.


চেয়ে থাকে জোনাকিরা আলো মেখে, - অরণ্যের পরে


.


কেউ যেন গেয়ে যায় ঘুমপাড়ানিয়া গান মায়ের মতন।


.


ঘুম আসে, জেগে থাকে বনস্থলি বুকে নিয়ে আগামীর সবুজ স্বপন।





.















Post a Comment

0 Comments