আর কত দিন তুলবে পাঁচিল // বিশ্বনাথ পাল

smritisahitya.com

.

.জানি না, সত্যিই আমি জানি না কেন
ফুটকির তফাতে পাল্টে যায় নাম।

মনের বিকারে বারে বারে উঠে আসে

বদলার বদনাম।

জঞ্জালে জঞ্জালে  ঠকছে দেশ,

দ্বেষে  দ্বেষে - - দিশাহীন।

অপদার্থের  জগতে হৃদয়

নয় আর রঙিন।

.

.

অজুত নক্ষত্র ফোটা আকাশের কোল

ঝিলমিল আজ বেদনার বিকারে

পদাতিক তবু প্রহরায়  রাত জাগে

বল কে ফেরাবে তারে?


.

.



মনের মাধুর্যে মত মেলে না

মালবিকার  মনে হিংসা কত

পথের দাবী আজ চোখ মেলে দেখে

দুর্ভাবনার সিদ্ধাই  যত।


.

.



লাশের পরে পাশ ফিরে তাই

দেখছি মোরা রোজ যে মিছিল।

মৃত্যু পথে পৃথক রথে

আর কত দিন তুলবে পাঁচিল ?


.

.


.

.


Post a Comment

0 Comments