Robert Frost এর কবিতা অবলম্বনে

smritisahitya.com


যদি ভালোবাসো 


  রণেশ রায়


.

.

যদি আমার চমকে ভোল

আমার রূপে তোমার ভালোবাসা

তবে যে আমাকে নয়

ভালোবাসো আমার শরীরের ভাষা I


.

.



যদি তুমি ভালোবাসো আমায়

তোমার প্রেম কথার ঝলক

জেনো সে প্রেম ধুলায় লুটায়

কথার চমকে সে প্রেম বিদ্ধ I


.

.


যদি মেনে নিতে না পার আমায়

আমার ভুলকে ভুল বলে না ক্ষম

ব্যর্থ তোমার প্রেম

ভালোবেসো না আমায় কখনও I


.

.


যদি আবেগ খুঁজে পায় তোমার ভাবনা

তোমার প্রেম ফুল হয়ে ফোটে চেতনায়

ভাবনা খুঁজে পায় কথা

তোমায় আমি খুঁজে পাই কবিতায়

নিরসন হয় আমার ব্যথা

বাঁচি আমি তোমার ভালোবাসায় I


.

.


.

.


.

.



Post a Comment

0 Comments