সেই মেয়েটি যে প্রতি রাতের সপ্ন ছিলো আমার
হ্যা সেই মেয়েটি যে প্রতিজ্ঞাবদ্ধ ছিল
চিরদিন ভালবেসে যাবে আমায়
হ্যা সত্যি বলছি সেই মেয়েটি যার হাত ধরে
রাতের পর রাত কত সপ্ন বুনেছি
আজ আর সে নেই।
.
.
আজ স্মৃতিগুলো শতছিন্ন কাপড়ের মত
পড়ে আছে আমার মনের ওয়ার্ডরোবে, অালমিরাতে ছড়িয়ে ছিটিয়ে।
জীবন পেরিয়ে যাচ্ছে জীবনের গতিতে
প্রাণ ফুরিয়ে যাচ্ছে ভাবনায়, দিশেহারায়
রাত শেষে সকাল হচ্ছে
সময় এগোচ্ছে দ্রুতো গতিতে
অামি দারিয়ে ঠায়ঁ,
যেনো নিজ মনের অপেক্ষায়।
.
.
হয়তো! কোন অন্য জনমে
দেখা হবে মেয়ে তোমার সাথে
হয়তো অন্য নামে অন্য পরিচয়ে
সেদিন ও তুমি রবে ঠিক কতটা কাছের
মেয়ে তুমি তা নিজেই জানো না!
.
.
আজ যেমন ভালোবাসিনা অভিযোগে হারিয়ে গেছো
সেদিন ও কি তুমি তাই করবে?
তুমি করতেই পারো
তোমার আছে একক অধিকার
তুমি যে বড় বেশি অভিমানী।
.
.
আমার নেই অভিমান
নেই বেদনা বোঝানোর ভাষা
আছে কেবলই তোমার অপেক্ষা।
.
.
ভালো থাকো মেয়ে
সে তুমি যেখানেই থাকো
যেভাবেই থাকো
ভালবাসায় ভালোবাসার স্মৃতি হয়ে থাকো।
ইতি ভালোবাসা
.
.

0 Comments