বৃষ্টিচোখে // সুকান্ত মজুমদার




smritisahitya.com

সে মন বর্ষা দিন
নিঝুম রাতের ঝিঝি ডাক,


হাসনা হানা স্বপ্নজাল


আদ্র প্রত্যাশাগুলি দিনভর


যে যার মতন বেদনা ঘন।


কিছু সময়ের সজীব ঘণ প্রতীক্ষা


অন্ধ সন্ধ্যার গলা জড়িয়ে  -


তারপর তোমার আমি হয়ে


একমনে প্রেমের জলজ উপাদান


ঝরছি শব্দহীন প্রত্যাশায়


তোমার অগোছালো শাণিত বক্ষে।


সে মনখানি খোঁজে মৃতশব্দে,


সব কথা স্বল্পদৈর্ঘ্যের হয়ে


আজ ভীড়করে ছোট্ট বারান্দায়


সে আসে যায় ভেজা চোখে


আরো ভিজিয়ে দেবার অভিপ্রায়ে।


খুজে পায়না রাতদিন


আমির আমিকে বৃষ্টিময় চোখে।


Post a Comment

0 Comments