বৃষ্টি আসুক বৃষ্টি আসুক
শহর - গ্রামে।
সিক্ত করুক সিক্ত করুক
অঝোরে নেমে।
ঝড়ে পড়ুক ঝড়ে পড়ুক
দহন প্রাণে।
পরাণ জুড়োক পরাণ জুড়োক
শীতল দানে।
স্নিগ্ধ হউক স্নিগ্ধ হউক
ঝিরির তানে।
চাষি নাচুক চাষি নাচুক
চাষের গানে।
কবি ভাবুক কবি ভাবুক
মুগ্ধ মনে ।।
0 Comments