শরতের নীল আকাশ
আজ এক গভীর রোগে আক্রান্ত
গাঢ় কালো মেঘ ঢ্যাঙ্গা হয়ে দাঁড়িয়ে
গভীর ক্ষত আকাশের বুকে
সারাদিন ধরে রক্ত বৃষ্টি ঝরে
সূর্য আক্রান্ত এই সংক্রামক রোগে
সে যেন এক বামুন সৌরজগতে
কিরণ বর্ষায় না পৃথিবীতে
অথচ এক দহন জ্বালা
জঙ্গলে গাছগুলো ন্যাড়া
পিতৃবিয়োগে মুর্ষে পড়ে
নদীতে জলের প্রবাহ স্থগিত
ন্যুব্জ সে হেঁটে চলে বোঝা মাথায়
তৈলাক্ত গায়ে বাতাস
তুফান হয়ে বয়ে যায় আকাশে
সমুদ্রের গর্জন পাহাড়ের কম্পন
দ্বিধাবিভক্ত এ পৃথ্বী সে কম্পনে
ধর্ষিতা মাতৃভূমি সাকাশে
সীতার প্রবেশ জ্বলন্ত চুল্লিতে
অগ্নিপরীক্ষা তার রামের আদেশে।

0 Comments