.
.
ভাল,মন্দ, সঠিক,বেঠিক
শিক্ষাটা চাই পাক্কা;
নইলে শুধুই আটকে যাবে
মূল্যবোধের চাক্কা।
.
.
রাষ্ট্র যদি মনে প্রাণে
নিশ্চিত চায় সুশাসন;
সৎ,যোগ্য, সভ্য দিয়ে
পল্টে ফেলুন কুআসন।
.
.
একটি দেশে মুষ্টিমেয়
অসৎ কিছু লোক থাকে;
তাদের জন্য দুর্দশা হয়
জাতির বুকে শোক থাকে।
.
.
শাসন, দমন কঠিন হস্তে
আইন মতে নিগ্রহ;
অব্যাহত প্রচেষ্টাতে
বদলাবে বদ বিগ্রহ
.
.
ন্যায়,অন্যায় বোধ,বিচারে
সত্যে যারা আপোসহীন;
পরীক্ষিত দেশের স্বজন
এমন জ্ঞানতাপস নিন।
.
.
তাদের দিয়ে দেশ চালনায়
তৈরি হবে মূল্যবোধ;
অসৎ,লোভী মিথ্যাবাদীর
সমতুল্য প্রতিশোধ।
.
.
অল্প পেয়ে তুষ্ট যারা
দেশের সেবায় সাধ্যাতীত;
তারাই হলে সম্মানিত
অবক্ষয়ের কাঁপবে ভীত।
.
.
মূল্যবোধের পুরস্কারে
যোগ্য হলেই ভূষিত,
সমাজ,জীবন,ভরবে সুখে
দেশ জননী খুশিতো!
.
.
প্রাণে প্রাণে সারা দেশে
নৈতিকতার চর্চা হোক;
মূল্যবোধের শান্তি সুধায়
সকল হৃদয় ফরসা হোক।
.
.
.
.

0 Comments