তোমার আলিঙ্গনে // রণেশ রায়
কেমনে ভোলা যায়,
ষাট বছর আগে
তুমি এসেছিলে সেদিন
অতি সন্তর্পণে নীরবে,
ইশারায় তোমার
পেয়েছি সে বার্তা,
কল কোলাহল
সমুদ্র মন্থন,
অনেক খুঁজেছি আমি
এ প্রান্ত থেকে ওপ্রান্তে
ধরা দিয়েও দাও নি,
আজও খুঁজে ফিরি
যদি পাই তোমায় ,
যদি দেখা দাও,
তোমার আলিঙ্গনে
আজও রোমাঞ্চিত আমি।
0 Comments