ক্রোধ -- ডি কে পাল


ক্রোধ  --  ডি কে পাল



শত্রুযাকে বলছি মিছে
সে তো পরম শত্রুনয়;
আপন ক্রোধের বর্বরতায়
শত্রু ভীষণ প্রকট হয়।

.হাসি -খুশি মুখ খানা হয়
ক্রোধেরবশে বিকট রুপ;
কালোমেঘের নরক অগ্নি
অশান্তিতেজ্বালায় খুব।

.লোমশিহরণ কাণ্ডগুলি
মনুষ্যত্বকরছে নাশ;
মনেরপশু করলে দমন
বনেরপশু হয় বিনাশ।

.নিজেই নিজের পরম শত্রু
ক্রোধেরআগুন মূল কারণ;
ক্রোধনিবারণ --সুখের আনন
মনুষ্যত্বেরহয় তারণ।

.
ক্রোধমানুষের পরম শত্রু
এইপশুটার দমন চাই;
প্রাণেপ্রাণে প্রাণ মিলালে
নরকথেকে শমন পাই।

.
ক্রোধভয়ানক, হঠাও রিপু
এইশপথে দীপ্ত হই;
স্বর্গসুখের ফল্গুধারার
পরশলাভে লিপ্ত হই।

.

.


.


Post a Comment

0 Comments