পদাতিক পদস্খলন তোমার - রণেশ রায়



পদাতিক পদস্খলন তোমার    -   রণেশ রায়


পদাতিক, তুমি সেদিন জানালে


ফুলফুটুক না ফুটুক

বসন্তআসবে আবার।

পদাতিক, পদস্খলন তোমার

চেননি বিশ্বাস ঘাতক

বসেদুয়ারে তোমার ।।

মুক্তি ফিরে গেছে বার বার

সেউঁকি মারে আজও

বিশ্বাস ঘাতক আগলে রাখে দুয়ার।

পদাতিক, আজও সংশয় তোমার?

দেখিআমি আজ

বসন্তআসবে আবার

অফলানয় বসন্ত

সংশয়মুক্ত হয়ে এসো এবার

তুমি লড়াইয়ে সাথী আবার।।

সবশেষে যুদ্ধ অন্তে

ভোরেরআকাশে

জীবনের নব বসন্তে

ফুলফুটবে মুক্ত উদ্যানে

ঝরেপড়া কলিরা

প্রস্ফুটন তাদের হৃদয় কাননে।


Post a Comment

0 Comments