শর্মিষ্ঠা গুহ রায়(মজুমদার) // গোপীচাঁদ
বারিপাতে ধারাপাত্,চারিদিক করে মাত্,পড়ে চলে গোপী চাঁদ,ছেদ যতি সব বাদ।।আলুর দমের গন্ধ,লাগে নাকো মন্দ,বরষাতে শীত শীত,খেয়ে নিয়ে সব চিৎ।।আয় আয় গোপীচাঁদ,মা নিয়ে বসে ভাত,ছাড়্ পড়া ধারাপাত্,বস্ ওরে ধুয়ে হাত।।ধোঁয়া-ভাতে আলুর দম্,সাথে আছে চম্ চম্,বারিপাত ঝম্ ঝম্,ক্ষ্যাপাগোপী নে'রে দম্।।
0 Comments