আয় না খোকা একবার তোকে যে ভীষণ দেখতে মন চায়
আয় না শুধু একটিবার। ’ ‘তোমার নাতির পরীক্ষা মা।
স্ত্রী র অফিসেও ভীষণ চাপ। আমার কথা ছেড়েই দাও। জল খাওয়ার ও সময় নেই। করিয়ে দেব ভিডিও চ্যাট। গতবার যে শিখিয়ে এলাম। ’ ‘কিম্তু খোকা মন যে
তোদের সামনে চায়
বছরেতে অন্তত একবার। ’ ‘তুমিই তো মা শিখিয়েছিলে আবেগের চেয়ে কাজ বড়। ঠাকুমা যেদিন শেষশয্যায় চেয়েছিল দেখতে আমায় একটিবার। মনে পড়ে মা কী বলেছিলে? স্কুল কামাই চলবে না। বড় হতে হবে। ’ ‘বড়ই তো তাই হোলাম মাগো । মানুষ হতে পারলাম না

0 Comments