এই বাদলে // বিশ্বনাথ পাল

https://www.sahityautsab.com

এই বাদলে
মন মাদলে

আপন তালে বাজাও।

গানের সুরে

কাজে দূরে

সকলকে যে যাচাও।।

.

.

আমার সকল কর্ম জুড়ে

তোমারই গান ঘুরে ঘুরে

সজল চোখে দেখি ফিরে

আনন্দে যে নাচাও।


.

.


ময়ূর নাচে পেখম তুলে

আকাশ রাঙা কদম ফুলে

ভালবাসার মর্মমূলে

কেন তারা খসাও।।


.

.

Post a Comment

0 Comments