রথ যাত্রা // সবিতা কুইরী

https://www.sahityautsab.com

রথ মানে দাদুর সাথে
মেলায় ঘোরাঘুরি
রথ মানে ভাজা পাঁপড়
জিলিপি আর মুড়ি।
রথ মানে চোখাচোখি
প্রিয় মানুষের খোঁজ
রথ মানে পকেটমারি
ধরা পড়লেই ডোজ।
রথ মানে হুড়োহুড়ি
কত কচিকাঁচা
রথ মানে দড়িটানা
আবার কলাবেচা।

Post a Comment

0 Comments