আগমনী // সবিতা কুইরী



আগমনী  //  সবিতা কুইরী



ভোরের শিশির ভেজা ঘাসে
      শিউলি যেন বলল হেসে,
শরৎ দাদার সঙ্গে জুটি
      পদ্ম দিদি সাঁতার কাটে।
ঢাকের কাঠির তালে তালে
      কাশফুলের ঐ মাথা দোলে।
বনের পাখী গান ধরেছে
      কচিকাঁচা লাফিয়ে নাচে।
মনোরম এই পরিবেশে
      আগমনীর খবর আসে।

Post a Comment

0 Comments