ডি কে পাল // যন্ত্রণা
বোকার অধীন হলেও স্বাধীন
জীবন থেকে সুখ পালায়;
মন্দ-পাজি,বুদ্ধু সাজি
ভিতর বাহির খুব জ্বালায়।
উল্টা-সিধা সব কিছুতে
আহম্মকি খুব ফলায়;
আসল কাজে নব ডংকা
কষ্ট-ক্লেশে পথ চলায়।
মূর্খবড় জ্যান্ত আপদ
বিদায় হলে খুব বাঁচি;
অনেক সুখে কাল কাটাব
হয়তো দীঘা নয় রাঁচি।
0 Comments