কোন জলে ধোবো এবিষাদ ? তৈমুর খান

কোন জলে ধোবো এবিষাদ  ?   তৈমুর খান


এবিষাদের ধুলো লেগে আছে হৃদয়ে আমার 
এবিষাদ রোজ নামে বাঁচার স্বপ্নমুকুলে 

জল নেই? 
ও অশ্রু, জল নেই চোখে? 
কালের সংকটে আজ ঘোর অভিশাপ 
আমার শয়নঘর পুড়ে যায় নীরব আগুনে! 

এবিষাদ ছাই উড়িয়ে হাসে 
এবিষাদ ঘুরে ঘুরে নাচে বাতাসে! 

Post a Comment

0 Comments