নদী তুমি অপার সম্ভাবনাময়ী, প্রকৃতির অমোঘ বর্ষনে তুমি প্লাবিত।দানব কুল তোমার স্পর্শে ধৌত করে রক্তে রাঙা হাত জোড়া, চিন্তনে ,মননে তুমি আশার আলো দেখাও।
যে তোমার রক্তে হোলি খেলতে চায় তুমি কাছে টেনে বুঝিয়ে দাও, আমি নদী- তোমার খবর কেই বা রাখে!! বৃষ্টি ভেজা বাদল দিনে, ক্লান্ত দেহ যখন বিছানা খোঁজে, তুমি কত কি ,সেই তো বোঝে।।
অলস কালে হয়না কর্তব্যের ত্রুটি!! শব্দের ঝংকারে আলস্যতা কেটে সাক্ষী থাকে খানিক খুনসুটি!! নদী তুমি ঘাত পেয়েছ আঘাত খানিক অল্প, সেই আঘাতে প্রলেপ দিয়েছে, এই কি তোমার গল্প?? নদী তুমি স্বপ্নে বাঁচো, আপন মনে ধাও, নদী তুমি নিজেকে দুর্বল ভাবো,
সত্যি করে বলবে নদী- এমন ভেবে তুমি কি পাও?? নদী-কবি লিখলে ,বলে সবাই এ যে রূপকথা!!
সত্যি করে বলবে নদী আকাশ পানে চেয়ে, সাক্ষী থাকবে এক পৃথিবী,বলবে নদী বলবে এ তোমার চুপকথা।।।

0 Comments