কষ্টের সৃষ্টি // বিপত্তারণ মিশ্র


কষ্টের সৃষ্টি  // বিপত্তারণ মিশ্র


কষ্টে কি বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে? 
শিশির ছোঁয়া সদ্য ফোটা গোলাপ মনটা কি 
শুকিয়ে ঝরা পাপড়ির মত লাগছে? 
তবে এটাই সময় যখন ---
একটি উদাত্ত সুর বাঁধতে পারো 
একটি বাঙ্ময় ছবি আঁকতে পারো
একটি চিত্ররূপময় কবিতা লিখতে পারো ।
পৃথিবীর সব সুন্দর ছবি 
কষ্টের রঙে আঁকা ।
কষ্টে জীবন নষ্ট না 
কষ্টেই সৃষ্টির লুকোলুকি খেলা ।

Post a Comment

0 Comments