তাঁকে চিনি // ডি কে পাল


তাঁকে চিনি  //  ডি কে পাল

কেন সবাই হচ্ছে হতাশ বলতে পারো?
কাজ করে যাই আস্থারেখে জোরছে আরো।


পরের গড়া সফলতায় কিসের ক্ষতি?
দঢ়চেতার নিজ্ ক্ষমতায় মন ও মতি।

যিনি হবেন ন্যায়ের ধারক বিরাটসম
নিজের আধার, নিজের ভ্রম, নিজেই ক্ষম।

শ্রম নিবেদন ধৈর্য ধারণ নিরব সুখে
সময় হলেই ফুটবে হাসি মলিন মুখে।

সত্য-ন্যায়ের মস্ত ধ্বজা থাকলে হাতে
আসবে সুদিন রবির মত  নতুন প্রাতে।

যাকে দেওয়ার তাকেই দিবেন প্রভু তিনি
দেবার মালিক, কেবল তিনিই, তাঁকে চিনি।

Post a Comment

0 Comments