শিক্ষার জ্ঞাতব্য // ডি কে পাল

D K PAl




ঐ ছেলেটা ভাল ছেলে
বড় ঘরের জামাই;
পড়া লেখায় কম বড় নয়
অনেক টাকা কামাই।


শিক্ষা তাকে ডাক দিয়ে যায়
টাকার পিছে আয়রে;
আপনহিতে ব্রতী হতে
টাকার ক্ষুধা পায়রে।


গাড়ী আছে, বাড়ি আছে
পদ-পদবী বড়;
মানবতার তুলা দণ্ডে
বড়ই জড়সড়।


পরের হিতে নেইকো রুচি
পশুর জীবন শিক্ষা;
সংঘবদ্ধ সমাজ জীবন
নেই মননে দীক্ষা।


আপন চেয়ে পর যে বড়
এই ভাবনাই মূখ্য;
শিক্ষা লাভের মূল কথা এই
তাতেই যাবে দুঃখ।


শিক্ষিত এই পশুর জীবন
নয় কখনও চাওয়া;
মানবতার প্রদীপ জ্বেলে
অনিন্দ সুখ পাওয়া।


নিজ কে জানার নিজ কে চেনার
চাই যে আত্মশক্তি;
শিক্ষা লাভের লক্ষ্য এটাই
অর্জনে হোক ভক্তি।


Post a Comment

0 Comments