কথার পর কথা সাজিয়ে
সুর ছন্দ লয়ে
শব্দের পাশে শব্দ বসিয়ে
বলতে হয় মনের কথা,
কবি হয় সবলা
বলা হয় কিছু কথা
কিছু রয়ে যায় অবলা
হয় না তা বলা যথা,
তবেই হয় তা কবিতা।
ভাবনার ডানা মেলে
বুঝে নিতে হয় চেতনায়,
কি কথা বলে কবি
কবিতার আঙিনায়।
তবে দেখো,
দুরূহ না হয় সে কথা
পাঠকের মনে ধরে রঙ
সে বোঝে যেন যথা
ধরতে পারে তোমার ঢং
নইলে কেমনে তা কবিতা?

0 Comments