ছেঁচোড় // বিশ্বনাথ পাল

 biswanath pal


তোমার কাছে
হৃদয়  যাচে
আজকে কেমন করে।
ঝরা পাতায় 
মাথা বাঁচায়
আজ সে কেমন করে? 
যখন আমার
বসন্ত বাহার
ছিল দাসের দাস। 
সেদিনও যে
যাইনি নিজে
কুণ্ঠা করে প্রকাশ।।
নিজের পাতে 
ঝোল টানাতে
ছিল না  আমার জুড়ি।
সস্তার পথে
নাম কামাতে
বাগিয়েছি বেশ ভুঁড়ি।
তবু তোমায়
অবহেলায়
রেখেছি দূরে দূরে। 
তোমার কথা
সেই বারতা
দিচ্ছে আমায় ফিরে। 
 পড়ে চাপে 
ডাকি বাপে
পাপের ও নাই লাজ। 
জনম ভোর
হলাম চোর
কাটল না ঘোর তাও। 

Post a Comment

0 Comments