সবচে' প্রিয় মানুষ // ডি কে পাল


ডি কে পাল


বোশেখ মাসের পঁচিশ তারিখ
জোড়াসাঁকোয় এলে;
সূর্যসম প্রকট হয়ে
আলোক দিয়ে গেলে।


কবি,লেখক অভিনেতা
মহান সুরস্রষ্টা---
নিকষ কাল অন্ধকারে
তুমিই আলোর দ্রষ্টা।


ছোট গল্পের জনক তুমি
কনক বাংলা গানের;
কেউ আসেনি তোমার মতন
এমন বিশ্ব মানের!


শিক্ষা দিয়ে যুক্তি দিয়ে
দার্শনিকের মত;
বাংলা " মা"কে এগিয়ে নিলে
দললে বাধা শত।


সাগর তলের মুক্ত, মানিক
রত্ন তোমায় টানে;
তোমার হাতের সোনার কলম
ও সব তুলে আনে।


মণি,মুক্ত,মানিক পেয়
"মা"যে আমার হৃদ্য;
 বিশ্বকবির সোনার বাংলা
আজকে স্বতঃসিদ্ধ।


সত্যি তুমি কবিগুরু
হয় না এমন আর;
বিশ্ব সভায় তুৃমিই পেলে
নোবেল পুরস্কার।


তোমার জন্য বীর বাঙালির
সাহিত্যমান উচ্চ;
বিপুল-বিশাল তোমার লেখায়
ময়ূর দোলায় পুচ্ছ।


শ্রাবণ এলে তোমায় ভেবে
অস্রুসিক্ত হই;
সবচে' প্রিয় মানুষটাকে
কেমনে ভুলে রই।

Post a Comment

0 Comments