প্রাতঃসাঁতার // লক্ষ্মী কান্ত মণ্ডল

প্রাতঃসাঁতার   //  লক্ষ্মী কান্ত মণ্ডল



গর্ভবতী রমনীটি  ভোর জাগাতে  শুরু করলে পাড়ার হাঁসগুলি
 বেরিয়ে পড়ে  - জখমরাতের সান্ত্বনা থেকে ঝরা বকুলের তীক্ষ্ণতায় - 

সূর্য নিজেকে ভেঙে চুরমার করতে দাঁড়ায় পুকুরের পাড়ে 
কেননা ঘোড়াপোকারা প্রাতঃসাঁতারে নতুনপাতা ও ফুলের জন্য

লিখতে সুরু করেছে সুচেতনা যুবতিটি জলের ভেতর থেকে আরও 
এক অমরতায় তুলে নেয় ধানফুল - তখনও শুকতারা বাতাস - 


তখনও কুয়াশা কাটাতে পারেনি চোখ 
ধানফুল ওড়ার দৃশ্যে চাষিটি বিছানা ছেড়ে রংধনু ,  কত কী জমা রাখছে


মাঠের পেলবতায় ; ভাসে এক উতলা সুর  :  বীজের গভীর - 

Post a Comment

0 Comments