শূন্যলগ্ন // লক্ষ্মী কান্ত মণ্ডল

শূন্যলগ্ন   //   লক্ষ্মী কান্ত মণ্ডল



কয়েকটা ফুলকাল পেরিয়ে ওপারে জ্বলছে আগুন 
চেনাপথ গুলো ধীরে ধীরে নীল উত্তাপের ভগীরথ

এ সৃষ্টির আকাশে এখনও কোকিল ডাকে ;  একাকী - 
অথবা ভালবাসার অপরাধে অবিরাম শূন্যলগ্ন 

ধোঁয়া মিশছে কুয়াশায় ,  এই ধুলোমাখা গোড়ালি
আলো খুঁজতে খুঁজতে স্মৃতির অনন্ত নিয়ে নেমে যায় 

বকের ডানায় ; তখন তার ঠোঁটে দুঃখ-মাছ , পথে ভাঙা ইটের
জম-জমাট গ্রাম  - শাড়ির আঁচলে বাঁধে বুকের নোঙর ,  

ছন্দ শিখে নেয় মাটির কাছে  - 
পুড়তে পুড়তে জঙ্গল সাফ হয়ে যাওয়া ফাঁকা ফাঁকা জীবনে

একাকীত্ব  ;  তামাটে থেকে আরো তামাটে,  কালচে  - 

Post a Comment

0 Comments