নিধু বাবু হাটে গেলে ডেকে বলে চন্দন
আলু পেঁয়াজের দামে মাথা ঘোরে বনবন
চলবে না দরাদরি-
কিলো কোথা! গ্রাম, ভরি;
সোনা দর সবজির , অসহায় জনগন।
নিত্য প্রয়োজনীয়
বাঁচতে তো লাগবেই রান্নার আয়োজন ,
রোজকার তালিকায় ঘটে আজ বিয়োজন ।
দিনে দিনে কি যে হাল -
শুনছি যে আজকাল ,
আলু,তেল, ডাল নাকি নিত্য না প্রয়োজন।
0 Comments