অস্ত্র // শুভ্র ঘোষ



অস্ত্র শুধু রেঙ্গেছে রক্তে,

রাঙাতে পারেনি  শিক্ষা।

অস্ত্র গড়েছে, ভেঙ্গেছে,

দিয়েছে ভ্রান্ত দীক্ষা।

অস্ত্র লিখেছে জাতির নাম,

রক্তে রাঙানো সাজানো ধাম।

অস্ত্র গড়েছে শুধু সাম্রাজ্য,

দিতে পারেনি জাতির মান।

অস্ত্র চেয়েছে মানব জাতি,

লড়তে, করতে, গড়তে পথ।

এগোতে গিয়ে অস্ত্র হাতে,

শান্তি ভুলেছে ফেরার পথ।

Post a Comment

0 Comments