আর গড়োনা বৃদ্ধাশ্রম // মোঃ ওয়াসিম আখতার


বয়স টা ৭৬ এখন

নেই কোনো কাজ।

ঘরের কোনে পড়ে থাকি

যেন ঘরের আসবাব।

করিনা আমি দুস্টুমি

বলিনা কোনো কিছু।

তারপরে আমাকে তোমরা

কেন ছাড়াতে চাইছো পিছু ?

আর তো কিছু দিন

চলে যাবো দূরে,

যেখান থেকে কোনোদিনও

আসব না আর ফিরে ।

শেষ বয়সে একটু থাকো

সঙ্গে নিয়ে আমায় ,

ধন সম্পত্তি যা ছিল

সব দিয়েছি তোমায় ।

তারপরেও কেন তোমরা আমায়

 বোঝা মনে করো ?

কোথায় পেল জীবনটা

একটু হিসেব করো ।

বাড়িঘর তো সবই আমার

তোমার জীবনটাও তো তাই,

সঙ্গে তোমাদের থাকতে দাওনা

আমার জীবনের শেষ বেলায়।

তিল তিল করে গড়ে তুলেছি

করেছি অনেক পরিশ্রম,

তোমাদের জীবনদায়ী লোকেদের নিয়ে

আর গড়োনা বৃদ্ধাশ্রম ।।

Post a Comment

0 Comments