অক্ষর সাজিয়ে রাখি // অপূর্ব শীট

 

অক্ষর সাজিয়ে রাখি তোমাকে গড়বো ভেবে

রতিপ্রিয় আসবাব ঠেলে ফের দুয়ারে দুয়ারে হয় কথা ,তার সাথে সত্ত্বায় মিশে একাকার


হয় দাম্ভিক মনন |


তোমাকে গড়বো ভেবে অবেলায় স্নাত হয়


অস্তোমুখ রবি ,ঊর্মিল সাগর সৈকতে


একহাত আর এক হাত স্পর্শ করে


বলে ওঠে ক্ষতি নেই ফিরে যাওয়ায়  |


ভীষন ক্ষতি কিছু নেই বলে


ধ্রুব বিশ্বাসের অতন্দ্র প্রহরায়


শৈবলিনী এসে মিশে একাকার


সাগর সঙ্গমে ,


কথা হতো রোজ কথা হতো


কথার ভেতর |


অক্ষর সাজিয়ে রাখি তোমাকে গড়বো ভেবে ,


তারপর,তোমাকে ছড়িয়ে দেবো


আসমুদ্র হিমাচল |


~               ○            ~


রচনাকাল  ৬,৬,১৯৭৯

Post a Comment

0 Comments