নরাশুর দমনআমি "যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা' // শব্দবিন্যস সঞ্চিতা রায়

smritisahitya.com


আর কটা দিন পরে
আসছ তুমি ঘরে
মোদের দুর্গা মাতা
হয়ে আমাদের ত্রাতা।
তুমি নাকি মাগো অসুর দলনী
মহিষাসুর কে দমন করেছো।
আর আজকের নররূপী অসুর
যারা, তাদের দমন করবে কে?
সত্তরের নারীকেও এই নরপশুরা
দেয় না ছাড় মাতৃসমা নারীর
অভাবের সুযোগ  নিয়ে ,
খাবারের লোভ দেখিয়ে,
করে চবম নির্যাতন।
মাগো আমাদের নারীদের
দাও মা শক্তি,  এই সব নরপশুদের
যেন যথাযোগ্য শাস্তি দিতে পারি|
তোমার হতের ঐ অস্ত্র গুলো
দাও মা তুলে মোদের হতে
দিও আশীষ যেন এই নর অসুরগুলোকে
ধ্বংস করে রাখতে পারি মানুষ নামের মান।

Post a Comment

0 Comments